ফের প্রাণ কাড়ল পথ দুর্ঘটনা!

মায়ের শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ২ ব্যক্তি । বৃহস্পতিবারের এই ঘটনায় ২ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন । উলুবেড়িয়া ১৬ নং জাতীয় সড়কের ফকির পাড়া এলাকার ঘটনা এটি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাউরিয়া থেকে শেষকৃত্য সম্পন্ন করে ফেরার পথে একটি গাড়ি উলুবেড়িয়ার বানিতবলায় ফকির পাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা মারে । গাড়ির গতি অত্যধিক থাকার কারণে ধাক্কা মারার পর গাড়িটি গিয়ে আছড়ে পড়ে রাস্তার ধারে রেলিঙে ।

পরপর রেলিং ও ইলেকট্রিক পোস্টে ধাক্কা লাগে । ঘটনায় গাড়ি দু’টি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় । এই ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের । এছাড়াও বেশ কয়েকজন আহত হন । ঘটনাস্থলে থেকে উদ্ধার করে আহতদের নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া হাসপাতালে । সেখানে চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন । বাকি আহতদের সেখানে চিকিৎসা চলে । তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানানো হয় পুলিশ সূত্রে ।

জানা গিয়েছে বাগনানের মুরালীবাড় এলাকার এক মহিলার শেষকৃত্য সম্পন্ন করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে । মৃত ও আহতরা বাগনান এলাকার বাসিন্দা এবং মৃতার আত্মীয় বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube