‘সিএএ নিয়ে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল’, সভায় গর্জন শাহের!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বুধবার রাজ্যে এলেন অমিত শাহ । লোকসভা ভোটের আগে সুকান্ত মজুমদারের কেন্দ্রে প্রচারে এলেন শাহ । ‘শাহী’ সভা ঘিরে এদিন প্রস্তুতিও ছিল তুঙ্গে । এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পত্রায় সুকান্ত মজুমদারের নির্বাচনী কেন্দ্রে সভা সারেন তিনি । দ্বিতীয় দফার আসন থেকে প্রচার শুরু করলেন তিনি ।

অন্যদিকে, নির্বাচনী প্রচারে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার সিএএ-র বিরধিতা করে গিয়েছেন, সেখানে দাঁড়িয়ে সিএএ-ই কার্যত হয়ে উঠেছে বিজেপির হাতিয়ার । এদিন সভায় অনুপ্রবেশ বন্ধ করার কথা জানান শাহ । তিনি বলেন, অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাঙ্ক হয়ে দাঁড়িয়েছেন ।

এদিন তৃণমূল সরকারকে নিশান করে তিনি বলেন, ‘সিএএ নিয়ে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল । এটা মোদী সরকারের আইন । এই আইন কেউ পরিবর্তন করতে পারবে না । এই আইনের দ্বারা সকল শরনার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে । নাগরিকত্ব পেলে মমতার অসুবিধা কোথায়’? লোকসভা নির্বাচনের প্রাক্কালে সব মিলিয়ে বেশ উত্তপ্ত রাজনীতি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube