নির্মাণ কাজ চলাকালীন পাঁচিল চাপা পড়ে মৃত্যু!

বহুতল আবাসনের নির্মাণ কাজ চলাকালীন ঘটে গেল দুর্ঘটনা । পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল ২ শ্রমিকের । ঘটনায় আহত হন আরও ১ জন । হুগলির কোন্নগরের নবগ্রাম এলাকার ঘটনা ।

এদিনের ঘটনায় জানা গিয়েছে, হুগলির নবগ্রাম পঞ্চায়েতের নবচক্র এলাকায় একটি পুরনো বাড়ি ভেঙে আবাসন তৈরির কাজ চলছিল । অন্যান্য দিনের মতোই বৃহ্স্পতিবার সকালে ভিতের কাজ চলছিল । এদিকে পাশেই একটি পাঁচিল ছিল । সেটিকে গার্ড না করেই কাজ করা হচ্ছিল বলে খবর । ভিতের কাজ করার সময় আচমকাই ভেঙে হুড়মুড়িয়ে পড়ে পাঁচিলটি । আহত হন ৩ শ্রমিক । তাঁদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । সেখানেই প্রথমে শ্যামল দাস নামে এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

বাকি ২ জনের চিকিৎসা চলছিল উত্তরপাড়া হাসপাতালে । পরবর্তীতে মৃত্যু হয় আরও একজনের । চিকিৎসাধীন রয়েছেন আরও এক যুবক । এলাকার বাসিন্দাদের অভিযোগ, কোনওরকম নিরাপত্তা ছাড়াই কাজ চলছিল । পুরনো পাঁচিল গার্ড না করেই কাজ করা হচ্ছিল। সেই কারণেই এই দুর্ঘটনা । স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা । ঘটনাস্থলে পৌঁছয় কানাইপুর ফাঁড়ির পুলিশ ।

বিরোধীদের অভিযোগ নিয়ম না মেনে এই কাজ চলছিল, তাই এই ঘটনা ঘটে । যদিও তৃণমূল নেতার দাবি, নিয়ম মেনে এই কাজ চলছিল, আসলে নির্বাচনের কারণে বিরোধীরা রাজনীতি করছে ।

প্রসঙ্গত, গার্ডেনরিচ কাণ্ডের পর এখনও একমাসও পেরোয়নি । অভিশপ্ত সেই রাতের স্মৃতি এখনও টাটকা । মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল নির্মীয়মাণ আবাসন । চাপা পড়ে মৃত্যু হয় ১৩ জনের । একরাতে বদলে যায় বহু মানুষের জীবন । সেই ঘটনার ছায়া এবার কোন্নগরে।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube