পোড়ানো হল বিজেপি নেতার মেছোভেড়ির ঘর, অভিযুক্ত তৃণমূল

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে রাতের অন্ধকারে বিজেপি নেতার মেছোভেড়ির আলঘর পুড়িয়ে দিল দুষ্কৃতীরা । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা গ্রামে । বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁদের দলের নেতার মেছোভেড়ির ঘর পুড়িয়ে দিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাটগাছা গ্রামে বিজেপি নেতা সুব্রত মণ্ডলের একটি মেছো ভেড়ি রয়েছে । বুধবার রাতে দুষ্কৃতীরা ওই মেছেভেড়ির আলঘর পুড়িয়ে দেয় বলে দাবি ওঠে । বৃহস্পতিবার সকালে সুব্রতবাবু ভেড়িতে গিয়ে দেখেন, আলঘরটি পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে ।

এদিনের ঘটনায় তাঁর অভিযোগ, বিজেপি করার অপরাধে তাঁর মেছোভেডির আলঘর পুড়িয়ে দেওয়া হয়েছে । তিনি হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন । স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube