ফলতার আবাসিক হোমে ছাত্র-নিগ্রহের অভিযোগ উঠল । আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত ছাত্রকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনাটি ফলতার মহিরামপুরের আবাসিক হোমের।
আক্রান্ত শিশুর পরিবারের অভিযোগ, হোম-এর পক্ষ থেকে গত শনিবার তাদেরকে ফোনে জানানো হয় তাঁদের ছেলের অসুস্থতার কথা । পরে পরিবারের লোকজন ফলতা হাসপাতালে যান । ওই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে ডায়মন্ডহারবার ও পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে এসএসকেএম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তৃতীয় শ্রেণীর ওই ছাত্র ।
পরিবারের পক্ষ থেকে আবাসিক হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে এমনকি ওই শিশুকে শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করা হয় । অন্যদিকে সমস্ত ঘটনায় অভিযোগ অস্বীকার করে সরকারি আবাসিক হোম কর্তৃপক্ষ ।
হোম কর্তৃপক্ষের দাবি গত ৫ তারিখ ওই ছাত্রের পায়ে খাট পড়ে গিয়ে আহত হয় সে । তবে অবশ্যই এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন আক্রান্ত ছাত্রের পরিবারের লোকজন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

