নদিয়াতে ইট ভাটায় একটি ইটের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের । এই ঘটনায় আহত হয়েছেন আরও এক জন । এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে নদিয়ার নবদ্বীপ থানার আনন্দবাস গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শ্রমিকের নাম সুবল বাগ এবং এই ঘটনায় আহত হয়েছেন তাঁর ভাই কল্যাণ বাগ । আহত কল্যাণ বাগকে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় । তবে সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় বলে খবর ।
একই সঙ্গে জানা যায়, ঘটনার দীর্ঘক্ষণ পরেও ইট ভাটার মালিক ঘটনাস্থলে পৌঁছায়নি । এমনই অভিযোগ ওঠে স্থানীয়দের পক্ষ থেকে । এমনকি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়নি বলে অভিযোগ আনা হয় । দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণেই এই পাঁচিল ভেঙে পরে বলে স্থানীয় সূত্রে খবর ।
নবদ্বীপ থানার শ্রীকৃষ্ণপুরের এই ইটভাটার মালিক পলাশ ঘোষ । পুলিশ মৃতকে উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠায় শক্তিনগর জেলা হাসপাতালে । তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটে, তা খতিয়ে দেখছে নবদ্বীপ থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

