মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু! পুলিশের উপরেই ক্ষোভ স্থানীয়দের!

শাসন থানার শাসন বাজার এলাকায় দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই । এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলেকা । রাস্তায় কাঠের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় শাসন বাজারে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি উচিয়ে তাড়া করতে হয় । সোমবার গভীর রাত পর্যন্ত দফায় দফায় অবরোধ বিক্ষোভ চলে শাসন এলাকায় ।

এদিনের ঘটনায় জানা যায়, শাসনের শাসন বাজারে এলাকায় রাত ন’টা নাগাদ দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক আহত দুই । এই ঘটনায় দফায় দফায় সংঘর্ষ শুরু হয় । রাস্তা অবরোধ শুরু করেন উত্তেজিত জনতা । এই ঘটনায় এলাকার মানুষের অভিযোগ, রাতের অন্ধকারে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলেন । তাঁরা জানান, বছর ১৫ আয়ান আক্তিয়ার জামান ও তার এক বন্ধু আমিনপুর বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন । অভিযোগ ওঠে পুলিশ বাইক আরোহীকে দাঁড়াতে বললে সে বাইক আরও দ্রুত চালানোর চেষ্টা করে । তখনই উল্টো দিক থেকে একটি বাইকের সঙ্গে সজোরে ধাক্কা মারে ।

সংঘর্ষের জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী আয়ান আক্তিয়ার জামানের । সাধারণ মানুষের অভিযোগ, বাইক আরোহী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পরও পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । তারই প্রতিবাদে আমিনপুর বোয়ালঘাটা রোড দফায় দফায় কাঠের গুড়ি টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় । ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গেলে পুলিশের সঙ্গেও তর্কাতর্কি শুরু হয় এলাকার মানুষের ।

সাধারণ মানুষের অভিযোগ পুলিশ সেই সময় সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় ।আটক ব্যক্তিদের ছাড়তে হবে, এমনই দাবিতে গভীর রাত পর্যন্ত শাসন বাজারে বোয়ালঘাটা আমিনপুর রোডে কাঠের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন । এলাকার মানুষের অভিযোগ পুলিশের জন্যই এই দুর্ঘটনা ও মৃত্যু ঘটে । তার জন্যই তারা রাস্তায় নেমেছে বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube