খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ । প্রকাশ্যে চড় থাপ্পড় পিএইচই পাম্পের কর্মীদের । ভাইকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন পিএইচই কর্মীর দাদাও ।আর সেই মারধরের ঘটনা রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরায় ।
হুগলীর খানাকুলের রাজহাটি এলাকার ঘটনা । অভিযোগ ওই এলাকায় বেশ কয়েক দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে পিএইচই পাম্পের পানীয় জল সরবরাহ বন্ধ থাকে । পাম্পের কর্মীরা বিজেপি পরিচালিত পঞ্চায়েতে সেই সমস্যার কথা জানান । অভিযোগ ওঠে তার পরেই বৃহস্পতিবার পঞ্চায়েতের প্রধান সহ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তার দলকে সঙ্গে নিয়ে ওই পাম্প কর্মীদের উপর চড়াও হন ।
অভিযোগ, পাম্প অপারেটর অনিরুদ্ধ ভৌমিক, তাঁর এক সহকর্মী সহ দাদাকে মারধর করা হয় এদিন । যদিও ঘটনার সময় সিসিটিভি ক্যামেরা দেখে পালিয়ে যান বিধায়ক ও তাঁর দলবল । আক্রান্তদের অভিযোগ একজন বিধায়ক যদি এই ধরনের কাজ করে তাহলে সাধারণ মানুষ কী করবেন ।
তৃণমূল নেতৃত্ব জানায়, ‘আমরা চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক’ । যদিও বিধায়ক সুশান্ত ঘোষের দাবি, ‘এলাকায় এই অপারেটররা তৃণমূলের কর্মী, তাই ইচ্ছাকৃতভাবে পানীয় জল আটকে রাখার সমস্যা করে তাই এই প্রতিবাদ’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

