বিজেপি কর্মীর দোকানে অগ্নিসংযোগ, কাঠগড়ায় তৃণমূল!

রাতের অন্ধকারে বিজেপি কর্মীর দোকানে ও মোটরসাইকেলে অগ্নিসংযোগে অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার মারিশদাতে । কাঁথি ৩ নম্বর ব্লকের কুমিরদা গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট নামাই গ্রামে বুধবার রাতে ঘটে এই ঘটনা ।

এই ঘটনায় জানা যায়, গভীর রাতে গ্রামের একাধিক বিজেপি কর্মী ও সমর্থকের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে । বিজেপির আরও অভিযোগ, যেসব বাড়িতে বিজেপির পতাকা লাগানো ছিল সেগুলিতেই হামলা চালানো হয় ।

এই ঘটনায় অভিযোগের তির উঠছে শাসকদলের বিরুদ্ধেই । এক বিজেপি কর্মীর দোকানে ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা, এমনই অভিযোগ বিজেপির । মারিশদা থানা এলাকার এই ঘটনা সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube