এক মাসব্যাপী রমজান পালনের পর আজ, বৃহস্পতিবার খুশির ঈদ শহরজুড়ে । সেই উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও রেড রোডে প্রার্থনার আয়োজন করা হয়েছে । প্রত্যেক বছরের মতো এবারেও রেড রোডের নমাজের অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ঘৃণা করতে জানি না । আমি চাই সবাই ভাই-ভাই হয়ে থাকবে । সিএএ, এনআরসি চাই না । আমি আপনাদের থেকে শিখেছি । যেই ভোট আসে সবাইকে ভয় দেখাও । ইডি, সিবিআইতে ভরে দাও । তার চেয়ে জেলে সবাইকে ভরে দাও । আমরা রয়াল বেঙ্গল টাইগারের মতো লড়ি । সরফরোশি কি তমন্না অব হামারি দিল মে হ্যায় । দেখতে হ্যায় জোর কিতনা জুলুম কে বাজু মে হ্যায়’ ।
রেড রোডের অনুষ্ঠানে সিএএ নিয়ে সরব হয়ে বললেন, ‘ মুসলিম নেতাদের টর্চার করছে। খুশির ঈদ আপনাদের ভালো রাখুক । এনআরসি মানব না ।ইউনিফর্ম সিভিল কোড আনছে, তা আমরা মানব না । গায়ের জোর মানব না । বলছে আপনি নাগরিক নন । আগামী দিনে আমরা বলব আপনিই নেই । নো এনআরসি, নো ক্যা, নো ইউনিফর্ম সিভিল কোড । আমাকে জেলে ভরে দাও, তাও প্রতিবাদ করব । বরাবর আপনাদের দোয়ায় আমরা এখানে আছি । ফাইট বিজেপির সঙ্গে । একটা ভোটও যেন অন্য কোথাও না যায়’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

