ভূপতিনগরের ঘটনায় এবার হাইকোর্টের দ্বারস্থ এনআইএ

এবার হাইকোর্টের দ্বারস্থ হতে হল এনআইএ-কে । সম্প্রতি তদন্তকারী সংস্থার বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছিল । মঙ্গলবার সেই এফআইআর খারিজ করার দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করে এনআইএ ।

তদন্তকারী সংস্থার বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছিল, তা খারিজ করার দাবিতে আদালতে আবেদন করে এনআইএ ।এদিন বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আবেদন জানানো হয় ।

প্রসঙ্গত, ২ রা ডিসেম্বর ২০২২ রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ভগবানপুর বিধানসভার নাড়ুয়াবিলা গ্রামে । তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়িতে ঘটা এই বিস্ফোরণে তিন তৃণমূল কর্মীর মৃত্যু হয় । কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার তারই তদন্তে ভূপতিনগরে যায় এনআইএ । দু’জনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে ।

পরবর্তীতে, এনআইএ আধিকারিকদের উপর হামলার অভিযোগের মাঝেই পাল্টা অভিযোগ দায়ের হল তাদের বিরুদ্ধে । ভূপতিনগর থানায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয় । এনআইএ -র বিরুদ্ধে FIR দায়ের করে ধৃতের পরিবারের সদস্যরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube