ভোল বদলাচ্ছে আবহাওয়া?

কয়েকদিন থেকেই বারবার ভোল বদলাচ্ছে আবহাওয়া । কখনও প্রবল গরম তো কখনও তুমুল ঝড়-বৃষ্টি । আজ ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় । শুক্রবারও সামান্য বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে । তবে এই দু’দিন বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় ।

আপাতত দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম এবং তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই । বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে । দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে সর্বাধিক ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা ।

চলতি সপ্তাহে কলকাতায় সর্বাধিক ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । বৃহস্পতিবার ও শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে । আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরবঙ্গে আজ থেকে বাড়বে ঝড়-বৃষ্টি । উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে । পাশাপাশি ঘন্টায় ৪০ কিমি পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে । এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube