আবহাওয়া দফতরের সূত্রে জানা যাচ্ছে ক্রমশ বাড়বে গরম । পশ্চিমে থাকবে শুকনো আবহাওয়া । রাজ্যজুড়ে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলেই খবর ।
ঈদের দিন উত্তরে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে । কলকাতায় ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই ।
অন্যদিকে জানা যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১২ই এপ্রিল শুক্রবার । গুজরাট থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । মারাঠাওয়াড়া, আসাম, উত্তরবঙ্গ ও রাজস্থানে ঘুর্নাবর্ত রয়েছে ।
দক্ষিণবঙ্গে বাড়বে গরম; শুষ্ক আবহাওয়ার দাপটও বজায় থাকবে । দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে । তবে
আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা । বাকি সব জেলাতেই গরম ও শুষ্ক আবহাওয়া থাকবে ।
বৃহষ্পতিবার ঈদের দিন দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি । কলকাতা সহ বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে । শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে ।
উত্তরবঙ্গে বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি , কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে । বৃহস্পতিবার ঈদের দিন উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে । দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে এবং একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে । শুক্রবার আবহাওয়ার উন্নতি হবে বলে জানা যাচ্ছে । বৃষ্টির সম্ভাবনা কম বলেই খবর । গরম ও শুষ্ক আবহাওয়াই থাকবে ।
কলকাতায় বৃহস্পতিবার ঈদের দিন বেলা বাড়লে গরম বাড়বে সঙ্গে থাকবে অস্বস্তিকর পরিস্থিতি । বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে । আজ আংশিক মেঘলা আকাশ থাকবে । আজ বৃষ্টির সম্ভাবনা কম, বাড়বে তাপমাত্রা । কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৫ থেকে ৮৪ শতাংশ ।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টির পূর্বাভাস মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্রিশগড় সহ মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে । সৌরাষ্ট্র ও কচ্ছে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে । তাপপ্রবাহের পরিস্থিতি গুজরাটের বিভিন্ন এলাকায় । গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে তামিলনাড়ু পন্ডিচেরি কেরালা মাহে গুজরাট কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

