বালুরঘাটে ‘শাহী’ সভা, লক্ষ্যমাত্রা ৩০!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বুধবার রাজ্যে এলেন অমিত শাহ । লোকসভা ভোটের আগে সুকান্ত মজুমদারের কেন্দ্রে প্রচারে এলেন শাহ । ‘শাহী’ সভা ঘিরে এদিন প্রস্তুতিও ছিল তুঙ্গে ।

এদিন সভামঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শাহ । তিনি বলেন, ‘মমতাদিকে জবাব দিতে হবে,ফের মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে’ । জনতাকে তিনি বলেন উন্নয়নের স্বার্থে বিজেপিকেই ভোট দিতে । বাংলায় ৩০টির বেশি আসনে বিজেপিকে জয়ী করার কথা বলে গেলেন তিনি । ভূপতিনগর ও সন্দেশখালির প্রসঙ্গ তুলে তিনি বলেন, তৃণমূলকে জেতালে অত্যাচার বাড়বে ।

তবে এর আগে রাজ্যে এসে তিনি ৩৫ আসনের লক্ষ্যমাত্রা ঠিক করে গিয়েছিলেন । এবার অবশ্য তা কমে দাঁড়ায় ৩০-এ । এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পত্রায় সুকান্ত মজুমদারের নির্বাচনী কেন্দ্রে সভা সারেন তিনি । দ্বিতীয় দফার আসন থেকে প্রচার শুরু করলেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube