সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

সন্দেশখালির ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । একই সঙ্গে রাজ্যকে নির্দেশ দেওয়া হয় তদন্তকারী সংস্থাকে সব রকম সাহায্য করার । এই বিষয়ে জানা যায় সন্দেশখালির বাসিন্দারা তাঁদের অভিযোগ সরাসরি সিবিআইকে জানাতে পারবেন ।

সন্দেশখালির ঘটনায় তদন্তে নেমে সিবিআইকে একটি পোর্টাল তৈরি করার নির্দেশ দেওয়া হয় । প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এদিন সিবিআই নির্দেশ দেয় সন্দেশখালিতে জমি দখল , ধর্ষণ, চাষের জমিকে ভেড়িতে পরিবর্তন করা সহ সমস্ত অভিযোগের তদন্ত করার জন্য । আদালতের নজরদারিতে সব তদন্ত হবে বলেই জানা যাচ্ছে ।

পাশাপাশি জানানো হয় ১৫ দিনের মধ্যে স্পর্শ কাতর এলাকায় সিসিটিভি বসাতে হবে । শুধু তাই নয় ১৫ দিনের মধ্যে এলাকায় বসাতে হবে LED আলোও । এদিন এমনই নির্দেশ দেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ । একই সঙ্গে সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে বলে নির্দেশ ।

আদালত জানিয়ে দেয়, তদন্তে নেমে যে কোন পদমর্যাদার যে কোন ব্যক্তিকে তদন্তের স্বার্থে ডেকে পাঠাতে পারবে সিবিআই । এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২রা মে ।সেদিনই রিপোর্ট জমা দেবে সিবিআই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube