ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির উপর নজরদারি রাখবে নির্বাচন কমিশন । এই প্রথমবার ভোটের আটচল্লিশ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নিজস্ব সার্ভিলেন্স টিম দিয়ে নজর রাখবে নির্বাচন কমিশন ।
এবার কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নজর রাখবে জাতীয় নির্বাচন কমিশন । রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসার পর অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে কখনও তারা হাজারদুয়ারি চলে যাচ্ছে তো কখনও তারা আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছে । এমনই অভিযোগ তুলছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বিরোধী দল কংগ্রেস ও বামেরা । অর্থাৎ আদতে কেন্দ্রীয় বাহিনীর যা কাজ অর্থাৎ মানুষের মন থেকে ভয় ভীতি দূর করা, সেই কাজই হচ্ছে না ।
রাজনৈতিক দলগুলির এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার প্রথমবার কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখতে চলেছে কমিশন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

