পদ্ম ছেড়ে ঘাসফুলে আস্থা রাখল দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন

বিজেপির সঙ্গ ছেড়ে এবার তৃণমূলের প্রতিশ্রুতিতে ভর করে আসন্ন লোকসভায় ঘাসফুল শিবিরকে সমর্থন জানাতে চলেছে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। তবে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে যদি তাঁদের কথা তুলে না ধরা হয় সেক্ষেত্রে নোটায় ভোট পড়বে রাজবংশী জনজাতির । সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা ।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে ছিল দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন । তবে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলে এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চলেছে সংগঠন । সদস্যদের কথায়, ‘রাজ্যের তরফে প্রতিশ্রুতি মিলেছে । ১২ তারিখ স্পষ্ট হবে নির্বাচনী ইস্তেহারে । তবে যদি তৃণমূলের তরফেও প্রতারণা হয় সেক্ষেত্রে নোটায় ভরসা রাখবে রাজবংশী সম্প্রদায়’, মন্তব্য সংগঠনের মুখপাত্র নিপক কুমার বর্মণের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube