বিতর্কিত মন্তব্য করে শিরোনামে দিলীপ ঘোষ!

বুধবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ জনসংযোগে বেরিয়ে ছিলেন । তবে এদিন ভোটারদের আশ্বস্ত করতে তাঁর গলায় শোনা গেল চড়া সুর । বিতর্কিত মন্তব্য করে আবারও শিরোনামে এলেন বিজেপি নেতা ।

স্থানীয় এক ভোটারের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বললেন, ‘খেলা হবে। দিলীপ ঘোষ খেলা জানে । আমার কাছ থেকে শিখেছে ওরা । এমন খেলব না, পা ভেঙে দেব জিজ্ঞেস করবেন মেদনীপুরের লোককে ‘ ।

শুধু তাই নয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘সকালে একজন হাতে স্টিক দিল । আমি নিয়ে ঘুরছিলাম । সেটা আমার গাড়িতে আছে । দরকার হলে বের করব । মনে হয় না বর্ধমানে উৎপাতের লোক আছে । আর থাকলে তাকে ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে’।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube