বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় ২ সন্দেহভাজনকে বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার করা হয় দিঘার হোটেল থেকে । রাজ্য পুলিশ ও এনআইএ-র যৌথ উদ্যোগে গ্রেফতার করা হয় তাঁদের । এনআইএ সূত্রে জানা যায় ধৃত ২ সন্দেহভাজন প্রায় এক মাস ধরে এরাজ্যেই গা-ঢাকা দিয়েছিল । এবার এনআইএ -র হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ।
জানা যাচ্ছে, বিস্ফোরণ পর কর্ণাটক ছেড়ে কলকাতায় চলে আসে তাঁরা । ভুয়ো আধার কার্ড দিয়ে তাঁরা কলকাতার একাধিক হোটেলে থাকতে শুরু করে বলে জানা যায় । প্রথমেই তাঁরা চলে আসে ধর্মতলার একটি হোটেলে । ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে ১২ মার্চ সেখানেই আত্মগোপন করে তাঁরা । এখানে উল্লেখ্য হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল তাঁরা অফিসের কাজে শিলিগুড়ি থেকে সেখানে এসেছে ।
পরের দিন অর্থাৎ ১৩ মার্চ সেই হোটেল ছেড়ে বেরিয়ে যায় তাঁরা । সেদিন বিকেলে তাঁরা চলে যায় লেনিন সরণীর অন্য আরেকটি হোটেলে । সেখানে আবারও নতুন গল্প ফাদে এই দুই জঙ্গী । সেখানে তাঁরা বলে দারজিলিং থেকে কলকাতা হয়ে তাঁরা চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবে ।
এরপর ২১ মার্চ তাঁরা খিদিরপুরের আরেকটি হোটেলে গাঁ- ঢাকা দেয় বিলে সূত্রের খবর । এখান থেকেই তাঁরা দিঘায় চলে যান; যেখান থেকে পরবর্তীকালে তাঁদের আটক করা হয় রাজ্য পুলিশ ও এনআইএ-র যৌথ উদ্যোগে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

