ভারতের নির্বাচন পরিদর্শনে বিশ্বের ২৫টি দেশের প্রথম সারির রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানালো বিজেপি । বিদেশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ভারতের নির্বাচন ব্যবস্থার খুঁটিনাটি পরিদর্শনের ব্যবস্থা করল পদ্ম শিবির ।
আমন্ত্রিত বিদেশি নেতাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার নির্বাচনী সভাতেও নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর । তবে আমন্ত্রিতদের তালিকায় নেই পাকিস্তান ও চীনের কোন রাজনৈতিক দল ।
বিজেপি সূত্রের খবর, বেশির ভাগ দেশেরই শাসক ও প্রধান বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে । মে মাসের প্রথম সপ্তাহ থেকে দফায় দফায় ভারতে আসবেন তাঁরা । আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ব্রিটেনের কনসারভেটিভ পার্টি ও লেবার পার্টি, জার্মানির ক্রিশ্চান ডেমোক্র্যাট ও সোশাল ডেমোক্র্যাটের মতো শাসক ও বিরোধি দলগুলি ।
তবে প্রতিবেশী বাংলাদেশের শুধুমাত্র শাসক দল আওয়ামী লিগকে আমন্ত্রণ করা হয়েছে বলেই খবর । বিভিন্ন ইস্যুতে ভারত বিরোধী অবস্থান নেওয়ায় বিরোধী দল বিএনপি-কে আমন্ত্রণ জানানো হয়নি বলেই মনে করছে রাজনৈতিক মহল । আমন্ত্রণ জানানো হয়েছে নেপাল ও শ্রীলঙ্কার প্রথমসারির সব স্বীকৃত দলগুলিকেও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

