তালা ভেঙে চুরি টাকা-গয়না

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বোসপুকুর এলাকায় বাড়ি ফাঁকা পেয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে সোনা, নগদ টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা । সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, চুরি গিয়েছে একশো গ্রাম সোনা ও নগদ প্রায় পয়ত্রিশ হাজার টাকা ৷

এই ঘটনায় জানা যায়, চুরি যাওয়ার সামগ্রীর মধ্যে রয়েছে ২০ থেকে ২২ জোড়া কানের দুল, ৭টি আংটি, এছাড়া নোয়া ও অন্যান্যো সোনার সামগ্রী ৷ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এক তলা ওই বাড়িতে থাকেন মা-মেয়ে নমিতা ও অর্পিতা ভট্টাচার্য । বছর পঁয়ষট্টির নমিতা গত রবিবার কসবায় বড় মেয়ের বাড়িতে গিয়েছিলেন ।

অর্পিতা বাড়িতে একাই ছিলেন । তিনি বেসরকারি সংস্থায় চাকরি করেন । তাঁর কাজ থাকায় বাড়িতে চাবি দিয়ে বেরিয়ে যান তিনি । বিকেলে ফিরে এসে দেখেন সদর দরজা যেমন চাবি দেওয়া ছিল, তেমনই রয়েছে । কিন্তু ঘরের তালা ভাঙা । ভিতরে গিয়ে তিনি দেখেন আলমারিরর চাবিও ভাঙা অবস্থায় রয়েছে । সারা ঘর লণ্ডভন্ড হয়ে পড়ে ছিল । সোনা, হীরের গয়না-সহ বেশ কিছু নগদ টাকা উধাও হয়ে গিয়েছে তাঁর । রাতেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্পিতা ।

পাড়ার মধ্যে জনবহুল এলাকায় চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । স্থানীয় সূত্রের খবর, আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে । কাছে একটি স্কুলও রয়েছে । দুপুর পর্যন্ত আশেপাশে লোকজন ছিলেন বলেই জানান এলাকার মানুষ । দুপুরে এলাকা কিছুটা নিঃস্তব্ধ হতেই, দুষ্কৃতীরা সেই সুযোগ নেয় বলে অনুমান এলাকার মানুষের ।

অর্পিতা বলেন, “বহুদিন ধরে এই এলাকায় রয়েছি । আগে এরকম ঘটেনি । পাড়ার মধ্যে এমন ঘটনা ঘটবে ভাবতে পারিনি । আমাদের সন্দেহ, এলাকার কেউই এটা করেছে । পুলিশকে সে কথা জানিয়েছি”।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ । পাড়ার কয়েকজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । এই ঘটনায় ওই পরিবারের চেনা কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube