নাবালিকা ধর্ষণে গ্রেফতার দম্পতি!

১১ বছরের এক নাবালিকাকে অপহরণ করে ও তাকে ধর্ষণ করার ঘটনা প্রকাশ্যে এল । এই ঘটনার অভিযোগে গ্রেফতার করা হল এক দম্পতিকে ৷ গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷

ধৄতদের বিরুদ্ধে অপহরণ ও পকসো আইনে মামলা রুজু করে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যায় ৷ নির্যাতিতার বাবা ও মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাদের ৷

প্রসঙ্গত জানা যায়, নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা ৬ তারিখ সন্ধ্যা বেলা থেকে নিখোঁজ ছিল ৷ এই ঘটনায় ওই দিনই থানায় অভিযোগ দায়ের করেন তার বাবা ৷ নির্যাতিতা ও তার পরিবার নরেন্দ্রপুর থানা এলাকায় ভাড়া থাকত ৷ তাদেরই প্রতিবেশী ভাড়াটিয়া ছিল অভিযুক্ত দম্পতি ৷ অভিযোগ ওঠে ঘটনার দিন রাতে এই ঘটনায় অন্যতম ধৄত সুমিত্রা মন্ডল নির্যাতিতাকে বাজার যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিজের সঙ্গে নিয়ে যায় ৷

তারপর তিনি বাড়ি ফিরে এলেও নির্যাতিতা ফেরেনি বলেই দাবি উঠছে ৷ নির্যাতিতার বাবার অভিযোগ তাঁর মেয়েকে পাচার করে দেওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তদের ৷ অভিযুক্তরা পাচার চক্রের সাথে জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷ মুল অভিযুক্ত আকাশ মন্ডল জানান নির্যাতিতা তার সাথে স্ব-ইচ্ছাতেই গিয়েছিল ৷

এই ঘটনার তদন্ত করছে পুলিশ ৷ নির্যাতিতার শারীরিক পরীক্ষা ও গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube