নির্বাচনী প্রচারে বেরিয়ে অসুস্থ রেখা পাত্র!

ভোটের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র । দলীয় কর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান । জানা যায় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রেখা হিঙ্গলগঞ্জের দোলদুলি এলাকায় ভোটের প্রচার করছিলেন । প্রচণ্ড গরমে তিনি হঠাৎ সেখানে অসুস্থ হয়ে পড়েন । দলীয় কর্মীরা তড়িঘড়ি তাঁকে হিঙ্গলগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । চিকিৎসকরা তাঁর মুখে অক্সিজেন মাস্ক বসিয়েছেন বলেও জানা যায় হাসপাতাল সূত্রে । আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, টানা কয়েকদিন গরমে ভোটপ্রচার করার পর শারীরিকভাবে রেখা দুর্বল হয়ে পড়েছেন । তাঁকে অক্সিজেন মাস্ক দেওয়া হয়েছে । আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যায় । তাঁর অসুস্থতায় উদ্বিগ্ন দলীয় কর্মীরা হাসপাতালের বাইরে রেখার জন্য অপেক্ষা করছেন বলে খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube