ভোটে কারচুপি রুখতে সক্রিয় জাতীয় নির্বাচন কমিশন

ভোটে কারচুপি রুখতে সক্রিয় নির্বাচন কমিশন । সেই জন্যই এবার ভোটের কাজে ব্যবহার করা সব গাড়িতেই থাকবে ‘জিপিএস লোকেশন ট্র্যাকিং সিস্টেম’।

ডিসিআরসি থেকে ভোটগ্রহণে যাবতীয় জিনিসপত্র নেওয়ার পর তা সঠিক ভাবে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছাচ্ছে কি না সে বিষয়ে নজর রাখবে নির্বাচন কমিশন । এ ক্ষেত্রে ডিসিআরসি থেকে জিনিসপত্র দেওয়ার পর তা সঠিক পথে ভোটকেন্দ্রে পৌঁছেছে কি না তা জিপিএস মারফত সেই বিষয়ে নজর রাখা হবে বলে জানা গিয়েছে । ভোটের কাজে ব্যবহৃত গাড়িতে এর আগে জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা রাখা হতো । সে ক্ষেত্রে বাছাই করা কিছু গাড়ির ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা হত । কিন্তু এবার নির্বাচনের কাজে ব্যবহার করা সব গাড়িতেই এই প্রযুক্তির ব্যবহার করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন ।

গত শনিবার ছিল প্রথম দফার নির্বাচনের ভোটকর্মীদের প্রশিক্ষণ । সেই প্রশিক্ষণেই নির্বাচন কমিশনের তরফে ভোটকর্মীদের সে কথা জানিয়ে দেওয়া হয়েছে । ভোটের দিন ডিসিআরসি থেকে ভোট সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম সংগ্রহ করে ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, আবার ভোট শেষ হয়ে গেলে তা আবার ‘স্ট্রং রুমে’ রেখে আসতে হয় । এই সময় অনেক ক্ষেত্রে কারচুপির অভিযোগ ওঠে । তাই এবার এই বিষয়ে কড়া নজর রাখার জন্য এই কাজে ব্যবহৃত গাড়িগুলিতে ‘জিপিএস লোকেশন ট্র্যাকিং সিস্টেম’এর ব্যবস্থা থাকবে বলেই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube