লিলুয়ায় প্রকাশ্যে ব্যক্তিকে গুলি, গ্রেফতার ৩!

লিলুয়ায় প্রকাশ্যে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগে গ্রেফতার করা হল তিন অভিযুক্তকে । মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন হাওড়া সিটি পুলিশের যুগ্ম কমিশনার কে সবরী রাজকুমার ।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় লিলুয়া থানার অন্তর্গত বেলগাছিয়া এন রোডে দুই দুষ্কৃতী অস্টো শী নামে এক ব্যক্তিকে গুলি করে বাইকে চেপে চম্পট দেয় । গুলিবিদ্ধ ওই ব্যাক্তিকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় । তাঁর অভিযোগের ভিত্তিতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দফতর সহ একাধিক থানার আধিকারিকদের নিয়ে গঠিত একটি দল তদন্তে নামে ।

যুগ্ম কমিশনার জানিয়েছেন, অভিযুক্ত পীযূষ মণ্ডলকে গতকাল, সোমবার, রাতে বেলগাছিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় । একই সঙ্গে একটি বাইক বাজেয়াপ্ত করা হয় বলে জানা যায় । তার সূত্রে ধরে শুভঙ্কর কোলে নামে আরও এক দুষ্কৃতীকে দাসনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় । তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয় । সেই সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয় ।

ধৃত এই দু’জনের সূত্রে ধরে বালিটিকুরি এলাকা থেকে রাকেশ ঝা নামে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় । তার কাছ থেকে তিনটি গুলি উদ্ধার হয় । এই তিনজনেরই বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক মামলা রয়েছে এবং তিনজনই দুষ্কৃতী হিসেবে পুলিশের কাছে নথিভুক্ত বলে খবর ।

আজ তাদের হাওড়া আদালতে পেশ করা হয় । ঘটনার কারণ সহ বিস্তারিত তদন্তের স্বার্থে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube