দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বেআইনি নয় বলে মঙ্গলবারই জানিয়ে দিয়েছিল দিল্লি হাইকোর্ট । বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্তা শর্মার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অরবিন্দ কেজরিওয়াল ।
দিল্লির আবগারি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি । এর পরেই তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন আপ প্রধান । মঙ্গলবার রায়দানের সময় দিল্লি হাইকোর্ট জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি বেআইনি ভাবে হয়নি । ইডির তদন্তে উঠে এসেছে, তাঁর বিরুদ্ধে তাদের হাতে আবগারি দুর্নীতিতে যুক্ত থাকার প্রমাণ রয়েছে ।
পাশাপাশি জানা যায়, বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাজিরা এড়িয়ে গিয়ে তদন্তে অসহযোগিতার প্রমাণও রয়েছে তাঁর বিরুদ্ধে । তাই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লির মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন, তা গ্রহণযোগ্য নয় বলেই হাইকোর্টের পর্যবেক্ষণ ।
গত বুধবার মামলার শুনানিতে ইডি আদালতে জানিয়েছিল, আবগারি দুর্নীতি মামলায় আপের কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তারা । পাশাপাশি এই মামলায় কেজরিওয়ালের ভূমিকা কী ছিল, তা নিয়ে তদন্ত এখনও শেষ হয়নি বলে আদালতে জানিয়েছিল ইডি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

