দিল্লি হাইকোর্টে ধাক্কা অরবিন্দ কেজরিওয়ালের

দিল্লি হাইকোর্টে ধাক্কা অরবিন্দ কেজরিওয়ালের । ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি । মঙ্গলবার তাঁর আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত ।

এদিন আদালতের পর্যবেক্ষণ, এই আবেদন ইডির গ্রেফতারির বিরুদ্ধে । এটি জামিনের আবেদন নয় বলেই জানিয়ে দেয় আদালত । কেজরিওয়ালের গ্রেফতারির পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ ইডির তদন্তে উঠে এসেছে বলেও জানা যায় । বিতর্কিত আবগারি নীতি তৈরীতে ও রূপায়ণের চক্রান্তে তিনি ব্যক্তিগতভাবে এবং আপ প্রধান তথা মুখ্যমন্ত্রী হিসাবেও জড়িত ছিলেন বলে তথ্যের দাবি ।

পাশাপাশি বারবার হাজিরা এড়িয়ে গিয়ে তিনি তদন্তে অসহযোগিতা করেছেন । একই সঙ্গে তদন্তের গতিরোধ করার প্রয়াসও তাঁর বিরুদ্ধে গিয়েছে । রায়দানের সময় এমনই পর্যবেক্ষণ বিচারপতি স্বর্ণকান্তা শর্মার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube