ঈদে কেমন থাকবে আবহাওয়া?

ঈদের দিন উত্তরে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণে কম । উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলেই জানা যাচ্ছে ।

আপাতত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর । বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ।

ঈদের দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে । দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে এবং একইসঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে । শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা থাকছে ।

আবার ঈদের দিন দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে কলকাতা, হাওড়া, হুগলি, নদইয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে । বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এড়ানো যাচ্ছে না । কোথাও কোথাও হালকা ঝোড়ো বাতাস বইতে পারে ।

শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে । বৃষ্টি হলেও আগামিকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে । অস্বস্তিকর আবহাওয়া না থাকলেও গরম ফিরবে কিছুটা হলেও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube