ইডি-র পর সন্দেশখালিতে আক্রান্ত হতে হল পুলিশকে । মঙ্গলবার এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ।
সন্দেশখালিতে শিতুলিয়া অঞ্চলে পুলিশ ক্যাম্পে পুলিশকে মারধর করার ঘটনা সামনে আসে । কেন পুলিশ ক্যাম্প হামলা চালানো হল, তা জানতে চাইলে নির্বাচন কমিশন । এই ঘটনায় কমিশনের তরফে রিপোর্ট তলব করা হল এদিন । সূত্রের খবর, জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ।
ভূপতিনগরের পর এবার সন্দেশখালির শিতুলিয়া নিয়ে রিপোর্ট তলব করা হল বলে কমিশন সূত্রের খবর । সন্দেশখালির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর ।
প্রসঙ্গত জানা যায়, সোমবার দুষ্কৃতীদের দ্বারা আহত হন একজন পুলিশ কর্মী । অভিযোগ ওঠে, পুলিশ ক্যাম্পে লাঠি, রড নিয়ে হামলা চালানো হয় । দুষ্কৃতীদের সেই রডের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক পুলিশ কর্মী ৷ সন্দেশখালির খুলনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শীতুলিয়া বাজারে রয়েছে শীতুলিয়া পুলিশ ফাঁড়িটি ৷ একটি ফ্লাড সেন্টার নিয়ে চলছিল পুলিশ ফাঁড়িটি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

