লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই তৎপর হয়ে উঠছে জাতীয় নির্বাচন কমিশন । নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য শনিবার এক নজিরবিহীন পদক্ষেপ নিল কমিশন ।
কন্ট্রোল রুমের সঙ্গে কো-অর্ডিনেট করার জন্য একজন অতিরিক্ত সিএপিএফ নোডাল অফিসারকে নিযুক্ত করল জাতীয় নির্বাচন কমিশন । এর আগে ৬ এপ্রিল দুই স্পেশাল পর্যবেক্ষকের হওয়া বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যায় । তখনই ঠিক করা হয়েছিল জেলা স্তরে একজন সিএপিএফ নোডাল অফিসারকে নিযুক্ত করা হবে ।
এই বিষয়ে আরও জানা যায়, নিযুক্ত হওয়া সিএপিএফ নোডাল অফিসার জেলায় জেলায় যতগুলি কন্ট্রোল রুম আছে সেগুলির মধ্যে কোঅর্ডিনেশন করবেন । এই নোটিশ ইতিমধ্যেই পাঠানো হয়েছে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, লিগাল অ্যান্ড স্টেট নোডাল পুলিশ অফিসার আনন্দ কুমার ও রাজ্য সিএপিএফ কো-অর্ডিনেটর বি কে শর্মাকে ।
এই প্রথমবার এই ধরনের পদক্ষেপ নেওয়া হল জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

