সোমবারের পর আজ মঙ্গলবারও উত্তপ্ত হয়ে রইল দিল্লি । মন্দির মার্গ পুলিশ স্টেশনের বাইরে আটকে দেওয়া হয় সাগরিকা ঘোষকে । এর পরেই বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের রাজ্যসভা সদস্যা সাগরিকা ঘোষ । তবে মঙ্গলবার সকালে মন্দির মার্গ থানার গেটে দাঁড়িয়ে দোলা সেন জানিয়ে দিলেন, বিকেল পাঁচটা পর্যন্ত চলবে তাঁদের ধরনা । আবারও নির্বাচন কমিশনের কাছে আসবেন তাঁরা ।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছিলেন আজ, মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে আরও একবার বৈঠকের সময় চাইবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল । আজ রাতেই আরও একবার তৃণমূলের প্রতিনিধি দল আসবেন রাজভবনে । মঙ্গলবার তৃণমূলের সমর্থনে আসেন আপ নেতারাও ।
প্রসঙ্গত, সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সামনে তৃণমূলের ধরনায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল । মূলত ইডি, সিবিআই, এনআইএ-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলির অধিকর্তাদের অপসারণের দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস । এই নিয়ে কমিশন দফতরের সামনে ২৪ ঘন্টার ধরনা কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নেয় ঘাসফুল শিবির ।
তবে সোমবার ৪৫ মিনিটের মাথায় এই ধরনা কর্মসূচী তুলে দেয় দিল্লি পুলিশ । টেনে হিঁচড়ে তৃণমূল নেতাদের প্রিজন ভ্যানে তোলা হয় । এরপরেই মন্দির মার্গ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় তাঁদের । তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয় আটক হওয়ার পরও তাঁদের ধরনা কর্মসূচী অব্যাহত থাকবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

