নাকা চেকিংয়ের সময় ৬ বালি পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ । সোমবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার পুলিশ মালঞ্চ এলাকা থেকে তাদের গ্রেফতার করে বলে জানা যায় ।
এই ঘটনায় জানা যায়, রাতে বাসন্তী হাইওয়ের মালঞ্চ বাজারের কাছে পুলিশ নাকা চেকিং করছিল । ওই সময় নদীর সাদা বালিভর্তি ট্রাক পুলিশ আটক করে মিনাখাঁ থানার পুলিশ । ওই দুই ট্রাকে থাকা চার খালাসি ও দুই গাড়ি চালককে পুলিশ পাকড়াও করে ।
ধৃতদের মধ্যে ৪ জনের নাম রউফ গাজি, ইমরান হোসেন সরদার, খাইরুল মোল্লা ও মইনুর গাজি । মঙ্গলবার সকালে পুলিশ তাদের বসিরহাট মহকুমা আদালতে পাঠায় । নদীর সাদা বালি কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, পুলিশ তা তদন্ত করছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

