ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের মারধরের অভিযোগের রিপোর্ট জমা পড়ল নির্বাচন কমিশনে । জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন । সোমবার সেই রিপোর্ট জমা পড়ে বলে খবর ।
ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়ে এনআইএ অধিকারিকরা শারীরিক নিগ্রহের শিকার হয়েছিলেন বলে জেলা প্রশাসনের রিপোর্টে উল্লেখ করা হল । সোমবার ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং এসডিও-র তরফ থেকে সিইও অফিসে এই রিপোর্ট জমা দেওয়া হয় ।
সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, জেলা প্রশাসন সূত্রে খবর গত শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ এনআইএ-এর তরফে ওই অভিযানের বিষয়ে পুলিশকে জানানো হয় । এরপর পুলিশের তরফে ফোর্স রেডি করার আগেই হেনস্থার ঘটনাটি ঘটে যায় । অফিসারদের শারীরিক নিগ্রহের খবর আসার পরেই অবশ্য সেখানে পুলিশ পাঠানো হয় ।
এমনকী, ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকেরাও ঘটনাস্থলে যান । শনিবারের ওই ঘটনা নিয়ে হইচই শুরু হতেই জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন । সোমবার সেই রিপোর্ট জমা পড়ে । তেমন টাই নির্বাচন কমিশন সূত্রে খবর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

