সন্দেশখালিতে এবার আক্রান্ত পুলিশকর্মী!

সোমবার গভীর রাতে সন্দেশখালির সিথুলিয়া পুলিশ ক্যাম্পে একদল দুষ্কৃতী অতর্কিত হামলা চালায় বলে জানা যায় । দুষ্কৃতীরা এক পুলিশকর্মীর উপর আক্রমণ করে ।লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি ।

এদিনের ঘটনায় জানা যায়, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় সেই পুলিশকর্মীর । জানা গিয়েছে সন্দেশখালিতে যখন গণআন্দোলন দানা বেঁধে ছিল, তখন সিথুলিয়া গ্রামের ফ্লাড সেন্টারে একটি পুলিশ ক্যাম্প চালু করা হয় । এদিনের হামলায় ক্যাম্পেও ভাঙচুর চালানো হয় ।

আক্রান্ত পুলিশকর্মীকে প্রথমে খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরবর্তীতে তাঁর অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে খবর । অন্যদিকে, শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি । তবে ঘটনার সঙ্গে জড়িত তাহকার সন্দেহে তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ জানুয়ারি, সন্দেশখালিতে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা । এরপর সোমবার দুষ্কৃতীদের হামলার শিকার হন পুলিশকর্মী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube