গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ!

সোমবার রাতে এক গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ দিয়ে আঘাত করার ঘটনা সামনে এল । ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনা জেলার বারাসত পুরসভা ৯ নম্বর ওয়ার্ডের রবিন পল্লি এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা যায়, আক্রান্ত গৃহবধূর নাম ঝুমা সাহা, তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর । তাঁর বাড়ি বারাসত থানার হৃদয়পুর এলাকায় । আক্রমণের পর তাঁকে উদ্ধার করে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর ।

পাশাপাশি স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ন’টা নাগাদ ঝুমা তাঁর দেবর নীতিশ সাহার ছেলেকে প্রাইভেট টিউশন থেকে নিতে আসছিলেন । তিনি একাই বারাসত পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের রবীন সেন পল্লির রাস্তা দিয়ে যাচ্ছিলেন । অভিযোগ, উল্টো দিক থেকে একটি বাইকে করে দুই যুবক ঝুমার পেটে ছুরি দিয়ে আঘাত করেই চম্পট দেয় ।

ঝুমা সাহা বলেন, ‘বাইকে থাকা দুই যুবকের মুখ কালো কাপড় ঢাকা ছিল । কী কারণে এমন হামলা চালাল জানি না’ । আক্রান্তের দেবর নীতিশ সাহা বলেন, ‘বউদি আমার ছেলেকে নিয়ে যেত । তাঁর উপর দুষ্কৃতীরা হামলা চালাল । বারাসত থানার পুলিস উপযুক্ত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক’।

ঘটনার খবর জানার পরেই এলাকায় পৌঁছেছে বারাসত থানার পুলিস । ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে বারাসত থানার পুলিস ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube