পঞ্চাশ শতাংশ ছাড়ে মিলবে খাঁটি সোনা । এই টোপ দিয়ে দুই ক্রেতাকে দক্ষিণ ২৪ পরগনার পর্যটনকেন্দ্র বকখালিতে ডাকা হয় । কথা হয় ১০০ গ্রাম সোনার বাজার মূল্য ৬ লক্ষ টাকা, কিন্তু ৩ লক্ষ টাকা দিলেই হবে সেই পরিমাণ সোনা হয়ে যাবে তাঁর ।
সেই টোপ গিলে ক্যানিং থেকে ৩ লক্ষ টাকা নিয়ে বকখালি পৌঁছন এক ক্রেতা । বকখালিতে আসার পরেই সমুদ্র সৈকতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর কাছ থেকে ৩ লক্ষ লুঠ করে চম্পট দেয় দুই দুষ্কৃতী । এই মামলায় স্থানীয় ফ্রেজারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত ওই ব্যক্তি ।
এরপর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে বকখালির একটি হোটেল থেকে আগ্নেয়াস্ত্র দুই দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ । ধৃতদের একজন স্থানীয় বকখালির বাসিন্দা বলে জানা যায় । অভিযুক্তরা দু’জনই নিজেদের অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর । একই সঙ্গে জানা যায়, তাদের অন্যান্য সদস্যদের নামও তাঁরা জানিয়েছে ।
টাকা উদ্ধারের পাশাপাশি পুলিশ বাকিদের খোঁজ করছে বলেও খবর । কাকদ্বীপ মহকুমা আদালত দু’জনকে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

