লিলুয়ার পটুয়াপাড়ার একটি কারখানায় আচমকাই আগুন লেগে যায় । সোমবার দুপুর একটা ১৫ নাগাদ অগ্নিকাণ্ডটি ঘটে বলে জানা যায় । মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার বড় অংশ জুড়ে । ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন ।
এদিন জানা যায় দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাটি । কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যায় । ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন । দমকল কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন । এলাকার লোকেরাও আগুন নেভানোর কাজে হাত লাগান বলে জানা যায় ।
তবে এদিন কী কারনে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয় । দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন নেভানোর পর তদন্ত করে আগুন লাগার কারণ জানা যাবে । পুলিশ এবং দমকল সূত্রে খবর আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে । এখনও পর্যন্ত কোন হতাহতের খবর মেলেনি বলেই জানা যায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

