গঙ্গায় ধস আতঙ্কে দিন কাটাচ্ছেন গঙ্গার পার্শবর্তী এলাকার বাসিন্দারা । এবার সঠিক ভাবে কাজ না হলে ভোট বয়কটের ডাক দিয়েছেন স্থানীয় বাসিন্দারা । বিগত প্রায় ৬ – ৭ মাস আগে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথপুর এলাকায় গঙ্গার ধস মেরামতির কাজ শুরু করে ছিল ফরাক্কা বাঁধ প্রকল্পের কর্তৃপক্ষ ।
বর্ষা শুরুর আগেই গঙ্গা ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের । গত প্রায় ৬ – ৭ মাস আগে বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথপুর এলাকায় গঙ্গার ধস মেরামতির কাজ শুরু করে ছিল ফরাক্কা বাঁধ প্রকল্পের কর্তৃপক্ষ । তবে নিন্মমানের কাজের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা কাজ করার সময় বাঁধা দেন ।
তারপরেও ফরাক্কা বাঁধ প্রকল্পের অধিকারিকরা সেই কাজ শেষ করে ঠিকাদার সংস্থা দিয়ে। জল কমতেই শেষ হওয়ার কয়েক মাস পর থেকে পুনরায় গঙ্গায় ধস দেখতে পাই স্থানীয় বাসিন্দারা ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ওই এলাকার প্রায় ৪ থেকে ৫ হাজার পরিবার।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যেই সময় গঙ্গা বাঁধনের কাজ শুরু হয় ঠিক সেই সময় কাজ ভালো না হওয়ার জন্য আবেদন জানালে কোনো সুরাহা হয়নি। ফলে আবার গঙ্গায় ধস শুরু হয়। আর যত দিন যাচ্ছে আস্তে আস্তে ধস দেখা যাচ্ছে। ফলে সঠিক ভাবে কাজের দাবি জানাই স্থানীয় বাসিন্দারা। আর সঠিক ভাবে কাজ না হলে ভোট বয়কটের ডাক দেই স্থানীয় বাসিন্দারা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

