পিংলায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে রাজ্যপাল

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় নিহত বিজেপি কর্মী শান্তনু ঘড়াইয়ের বাড়িতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । নিহত ব্যক্তির বাড়িতে গিয়ে তিনি কতাহ বলেন পরিবারের সদস্যদের সঙ্গে ।

গত ২৩ শে মার্চ পশ্চিম মেদিনীপুর পিংলা বিধানসভার খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত বারবাসী এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় । সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায় । পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তাঁকে খুন করে গ্রামের পাশে ধান জমিতে ফেলে দেওয়া হয় । সেই ঘটনায় অভিযোগের তির উঠেছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । আজ সেই নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে রাজ্যপাল পিংলায় আসেন ।

পরিবারের অভিযোগ, জোরপূর্বক ময়নাতদন্ত করা হয় শান্তনুর । আর এর ফলে এখনও পর্যন্ত ময়নাতদন্তের পর শান্তনুর দেহ নেয়নি পরিবার । এখনও পর্যন্ত মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মরগেই প্রিজার্ভেশন করে রাখা হয়েছে মৃত শান্তনুর দেহ ।

পরিবারের দাবি, ইতিমধ্যেই তাঁরা সিবিআই তদন্তের দাবি নিয়ে ও কেন্দ্রীয় সরকার অধীনস্থ কোন হাসপাতাল থেকে ময়না তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube