লোকসভা নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের সামনে এল নতুন এক প্রতিবন্ধকতা । ১০% স্পর্শকাতর বুথের সংখা বেড়ে ১০০%তে পরিণত হয়েছে । কমিশনের চোখে সমস্ত বুথই স্পর্শকাতর বলে চিহ্নিত হয়েছে বলে কমিশন সূত্রে খবর ।
১০০% কোম্পানি দিয়ে যে ভোট করতে চেয়েছিল নির্বাচন কমিশন সেটাই এখন উল্টে তাঁদের কাছে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে বলে শোনা যাচ্ছে । এর পাশাপাশি লোকসভা ভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশন করাতে পারবে কি না সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ।এরই মধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়ে গিয়েছে ভোট পূর্ববর্তী হিংসা ইতিমধ্যেই ।
প্রসঙ্গত, গত বছর পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের পরও পোলিং এজেন্ট নিহত হয়েছিলেন কোচবিহারে । সেই ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা বাংলা। শীতলকুচির সিতাইয়ে ব্যালট বাক্সও পোড়ানো হয় ।
অন্যদিকে, ২০২১ সালের ১০ এপ্রিল, রাজ্যে বিধানসভা ভোটের চতুর্থ দফা ভোটের দিন কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের জোড়পাটকির ১২৬ নম্বর বুথে ঘটে গিয়েছিল অপ্রত্যাশিত ঘটনা । গুলি কান্ডের ঘটনায় মৃত্যু হয় ৪ জনের । এবারও সেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের শীতলকুচি । ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিবাদ চরম আকার ধারণ করে । তার জেরে পুনরায় শীতলকুচি আবার স্পর্শকাতর এলাকা ও রাজনৈতিক শিরোনামের শীর্ষে উঠে আসে ।
নির্বাচন কমিশন ১০০ শতাংশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে মোতায়েন করলেও সাধারণ মানুষ অর্থাৎ ভোটদাতাদের মধ্যে থেকে ভীতি ও আতঙ্ক দূর করতে পারবে কি? কোচবিহারের শীতলকুচির সাধারণ মানুষকে কি ভোটমুখী করতে সক্ষম হবে কমিশন? তাই ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেই হবে না, মানুষের ভোটাধিকারকে সুষ্ঠুভাবে প্রয়োগ করতে যাতে কোনোরকম অসুবিধা না হয় সেটাও দেখতে হবে নির্বাচন কমিশনকে । কিন্তু কমিশনের এক কর্তার কথায়, কোচবিহারে এবারেও অশান্তি হবেই । কিন্তু তাকে আটকানোর কোন রাস্তাই খুঁজে পাচ্ছেন না কমিশনের কর্মকর্তারা । আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি কমিশন ইতিহাসের পুনরাবৃত্তিকে আটকাতে ব্যর্থ হবে না কি নতুন ইতিহাস সৃষ্টি করবে জাতীয় নির্বাচন কমিশন সেটাই এখন দেখার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

