খালি করা হল প্রয়াত বড়মার ঘর, ঘটনাস্থলে চূড়ান্ত উত্তেজনা!

পুলিশের মধ্যস্থতায় খালি করা হল প্রয়াত বড়মা বীণাপাণি ঠাকুরের ঘর । সোমবার জানা যায়, মমতা ঠাকুর তাঁর জিনিসপত্র ওই ঘর থেকে বের করে নিয়ে আসেন । বাড়তি কিছু নিয়ে যাওয়া হচ্ছে কি না, তা দেখার জন্য সেখানে দাঁড়িয়ে ছিলেন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর । গাইঘাটা থানার ওসি রাখহরি ঘোষের মধ্যস্থতায় ওই ঘর খালি করা হয় আজ ।

সেই সময় দু’পক্ষের মধ্যে চলতে থাকে স্লোগান ও পাল্টা স্লোগান । বীণাপাণি দেবীর ঘরের সামনে মারমুখী হয়ে ওঠে দু’পক্ষ। চূড়ান্ত উত্তেজনার সৃষ্টি হয় বীণাপাণি দেবীর ঘরের সামনে । ঘটনাস্থলে ছিল পুলিশ ও RAF ।

কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে বড়মার ঘরের সামনে উপস্থিত হন শান্তনু ঠাকুর । বড়মা বীণাপাণি দেবীর ঘরের সামনে হেরিটেজ ভবনের দাবিতে ব্যানার ঝুলিয়ে দেন শান্তনু অনুগামী মতুয়া ভক্তরা ।পাল্টা মমতাবালা ঠাকুরের অনুগামীরাও প্ল্যাকার্ড নিয়ে তৈরি হন মিছিলের জন্য ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube