পানীয় জলের দাবিতে এবার গ্রামবাসীদের পথ অবরোধ দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলায় । পানীয় জলের না পাওয়ার অভিযোগ জানালেও মেলেনি কোনও সুরাহা । আজ গ্রামের পুরুষ ও মহিলারা একজোট হয়ে রাস্তা অবরোধ করলেন। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারী গ্রাম পঞ্চায়েতের বাইনারা গ্রামে ।
বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকার কয়েকশো পরিবার বাস করে এই স্থানে । কিন্তু এলাকায় কোথাও জলের পাইপলাইন নেই । কোথাও আবার জলের পাইপলাইন থাকলেও তাতে জল আসে না । গ্রামে নেই কোনও টিউবওয়েল ।
তাঁদের দাবি যদিও আগে গ্রামে একটা টিউবয়েল ছিল । কিন্তু সেটাও দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে । গ্রামের মানুষকে জল আনতে যেতে হয় পাশের গ্রামে । আর সে কারণে যথেষ্ট সমস্যায় পড়েছেন গ্রামের কয়েকশো পরিবার । বিকালের পর অন্ধকার নেমে আসলে আর জল আনা সম্ভব হয় না । বর্ষার সময় জল আনতে যথেষ্ট সমস্যায় পড়েন বাসিন্দারা ।
বহুবার এলাকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধানকে জানিয়ে কোনও কাজ হয়নি বলেও দাবি তুলছেন তাঁরা । অবশেষে আজ গ্রামের পুরুষ ও মহিলারা একজোট হয়ে রাস্তা অবরোধ করলেন। তাঁরা কলসি নিয়ে পানীয় জলের দাবিতে ওই অবরোধে শামিল হয়েছেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

