সভামঞ্চ থেকে ‘এজেন্সি’ তোপ মমতার!

সোমবার বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সভামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন তিনি ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লাগাতার অভিযানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এনআইএ, সিবিআই বিজেপির ভাই-ভাই । এজেন্সিগুলি বিজেপির ফান্ড কালেক্টর । সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় বক্তৃতা রাখার সময় জানান, ৪ জুনের পর দুর্নীতিগ্রস্তদের জেলে ভরবেন । সেই বক্ত্রিতার পাল্টা মুখ্যমন্ত্রী ছুড়ে দেন একাধিক প্রশ্ন, ‘কাকে হুমকি দিচ্ছেন আপনি? কেন আমাদের নেতাদের গ্রেফতার করা হচ্ছে? কেন রাতের বেলায় অভিযান? অভিযানের নামে কেন মহিলাদের হেনস্থা?’

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন ৪ জুনের পর সবাইকে জেলে ভরবেন । এখানে আমাদের সরকার থাকবে । আমরাও আপনাদের জেলে ভরতে পারি । আমার মুখ বন্ধ করা সহজ নয়’ ।

তবে এদিন তাঁর বক্তৃতায় জায়গা করে নেন, কেন্দ্রীয় সংস্থার হাতে ধৃত ২ মুখ্যমন্ত্রীও । মঞ্চে তিনি প্রশ্ন করেন, হেমন্ত সোরেনের গ্রেফতারি নিয়ে । একই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube