বড়মার ঘরের তালা ভাঙায় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এফআইআর!

বড়মার ঘরের তালা ভাঙার অভিযোগে শান্তনু ঠাকুর-সহ ১৪ জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন মমতাবালা ঠাকুর । সূত্রের খবর, ওই তালিকায় নাম রয়েছে শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও শান্তনু অনুগামীদেরও ।

গাইঘাটা থানায় মমতা ঠাকুরের করা অভিযোগ নিয়ে শান্তনু ঠাকুর জানিয়েছেন, ‘২০১৫ সালের আগে আমার নামে কোনও মামলা ছিল না । ২০১৫ সালের পরে প্রভাব খাটিয়ে আমার বিরুদ্ধে মমতাবালা ঠাকুর আগেও একাধিক মামলা করেছেন । এমনকী চুরির মামলাও করা হয়েছে । আমি বাড়ির গয়না চুরি করেছি এমন অভিযোগও করা হয়েছে । মমতা ঠাকুর কেবল মামলা করতেই জানেন’ ।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার মতুয়া ধর্মের বড়মা প্রয়াত বীণাপাণি ঠাকুরের ঘর তালা ভেঙে দখল নিয়েছিলেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর । সেই ঘটনাকে কেন্দ্র করে নির্যাতনের অভিযোগ তোলেন মমতা ঠাকুর । মেলার মধ্যে ফের প্রকাশ্যে চলে এল মতুয়া বাড়ির দ্বন্দ্ব ।

বড়মা বীণাপাণি দেবীর ঘর দখল ঘিরে আজ মমতাবালা ও শান্তনু ধর্না ও পাল্টা ধর্নায় বসবেন । তালা ভেঙে বীণাপানণি দেবীর ঘরে ঢোকার প্রতিবাদে সোমবার বিকালে ঠাকুরনগরে প্রতিবাদ সভা করবেন মমতাবালা ঠাকুর । তারপর তিনি বীণাপাণি দেবীর ঘরের সামনে ধরনায় বসবেন বলে জানান ।

পালটা ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু ঠাকুর । তিনি জানিয়েছেন, ‘অন্যায় ভাবে মতুয়া বাড়ির ছেলেকে জেল খাটানো হয়েছে । মমতাবালা ঠাকুর দেবত্তর সম্পত্তি নিজের নামে করে নিয়েছেন । আমরা সেসবের জবাব চাইব । আমরাও ধরনায় বসব’।‌

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube