বড়মা বীণাপাণি দেবীর ঘরে তালা মেরে দিলেন ভক্তরা । ওই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন শান্তনু ঠাকুর ও তাঁর পরিবার । রবিবার সন্ধ্যা থেকে উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরনগর ঠাকুরবাড়ি । রাতে তালা ভেঙে শান্তনু ঠাকুর ও তাঁর পরিবার বড়মা বীণাপাণি দেবীর ঘরে প্রবেশ করেন ।
সেই ঘটনায় মমতা বালা অভিযোগ তোলেন, শান্তনু তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন । তালা ভাঙার পর শান্তনু-সহ তাঁর বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর, মা ছবিরানি ঠাকুর, দাদা সুব্রত ঠাকুর বীণাপাণি দেবীর ঘরের মধ্যে বসে ছিলেন। মমতা ঠাকুর ঘরের বাইরে সিঁড়ির ওপর বসে ছিলেন বলে জানা যায় ।
এদিন রাতেই ভক্তরা দাবি তোলেন, বীণাপাণি দেবীর ঘরকে হেরিটেজ ঘোষণা করার । দীর্ঘক্ষণ টালবাহানার পর রাত ১টা ৪৫ মিনিট নাগাদ ভক্তরা বীণাপণি দেবীর ঘরে তালা বন্ধ করে দেন । শান্তনু জানান, ‘ভক্তরা বড়মার ঘরে তারা মেরেছেন । আগামিকাল থেকে ভক্তরাই ওই ঘর দেখভাল করবেন ।এই ঘটনার পরিপ্রেক্ষিতে পালটা মমতা ঠাকুর জানিয়েছেন, ‘ভক্তরা তালা মেরেছেন কি না আমার জানা নেই । শান্তনুরা কেন তালা ভেঙে ঢুকলেন, আগে সেটা বলুক । আমি বিচার চাই’ ।
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার মতুয়া ধর্মের বড়মা প্রয়াত বীণাপাণি ঠাকুরের ঘর তালা ভেঙে দখল নিয়েছিলেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর । সেই ঘটনাকে কেন্দ্র করে নির্যাতনের অভিযোগ তোলেন মমতা ঠাকুর । মেলার মধ্যে ফের প্রকাশ্যে চলে এল মতুয়া বাড়ির দ্বন্দ্ব ।
মমতা ঠাকুরের অভিযোগ, রবিবার শান্তনু ঠাকুর তাঁর দল বল নিয়ে বড়মার ঘরে ঢুকে পড়েন । তারপর তাঁকে গালি গালাজ করেন তিনি । একই সঙ্গে তাঁর দাবি, তাঁকে দেওয়া হয় প্রাণ নাশের হুমকিও । ঘটনার জেরে স্বাভাবিকভাবেই তিনি আতঙ্কে রয়েছেন বলেও জনিয়েছেন । তিনি মহিলা হওয়ায় তার উপরে এই অত্যাচার করা হচ্ছে বলেও সরব হন তিনি । ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও শান্তনু ঠাকুরের নিরাপত্তার রক্ষীরা ।
যদিও এই বিষয়ে শান্তনুর দাবি, বড়মা বীণাপানণি ঠাকুর মারা যাওয়ার পর তিনি তাঁর পরিবার বড়মার ঘরে ঢুকতে পারেন না । তিনি বিণাপানি ঠাকুরের নাতি তাই এই ঘরে তাঁদের ঢোকার অধিকার রয়েছে । রবিবার তিনি বড়মার ঘরে ঢোকার জন্য এসেছিলেন । কিন্তু সেই ঘরে তালা দিয়ে রাখার কারণে তিনি তালা ভেঙে সেই ঘরে ঢোকেন । ঘটনার জেরে ঠাকুরবাড়িতে এসে পৌছয় কেন্দ্রীয় বাহিনী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

