রবিবার বাংলায় ভোটের প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ধূপগুড়িতে জনসভা বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে সভা করলেন প্রধানমন্ত্রী ।
এদিন সভামঞ্চ থেকে দুর্নীতি নিয়ে সরব হলেন মোদী , জানালেন ফেরানো হবে লুঠের টাকা । তিনি বলেন, দুর্নীতি করে টাকা লুঠ করেছে তৃণমূল । তাই তৃণমূলের জামানত জব্দ করতে হবে । ইডি-র অভিযানে উদ্ধার হওয়া টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানালেন মোদী ।
তবে এদিন দুর্নীতি নিয়ে সরব হলেও বিরোধীদের খোঁচা দিতেও ছাড়লেন না তিনি । ৪ জুনের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্তে গতি আসবে বলে তিনি জানান । একই সঙ্গে তিনি বলেন, দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্যই তৈরি হয়েছে ইন্ডি জোট । তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, তোলাবাজদের বাঁচাতে মরিয়া রাজ্যের শাসকদল; তোলাবাজদের বাঁচাতে কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা ।
বাংলায় অনেক প্রকল্পই চালু হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি । তৃণমূল সরকারকে ‘গরিব বিরোধী’ আখ্যান দিয়ে তিনি বলেন, আয়ুষ্মান ভারত লাগু করতে দেয়নি সরকার । আয়ুষ্মান ভারত যোজনায়, দেশে ৩০ হাজার হাসপাতালে চিকিৎসা সহ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বাংলার মানুষ । একই রকম ভাবে, কৃষক বিরোধী বাংলার সরকার পিএম কিষাণ নিধিও আটকাতে চায় বলেও জানান তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

