সন্দেশখালির বেড়মজুরে অমিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা, শাহজাহানের বিরুদ্ধে মুখ খোলার পরিণাম?

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পেয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা । রবিবার ঘটনাটি ঘটেছে সন্দেশখালির বেড়মজুর এলাকায় । লোকসভা ভোটের মুখে মহিলাদের এই বিক্ষোভ রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই ।

সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা পেয়ে সবুজ আবির মেখে মিষ্টি খাইয়ে মহিলারা আনন্দ উপভোগ করেছেন । সন্দেশখালির খুলনা বাদুড়িয়া-সহ বিভিন্ন এলাকার মহিলারাও প্রকল্পে বাড়তি টাকা হাতে পেয়ে উৎসবে মেতে উঠেছিলেন ।

কিন্তু যে সমস্ত এলাকায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে মহিলারা বিক্ষোভ দেখিয়েছিলেন, সেখানকার প্রতিবাদী মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না । গত দু’সপ্তাহ ধরে এমনই অভিযোগ করছেন সেখানকার মহিলারা। তাঁদের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলে তাঁদের লক্ষ্মীর ভাণ্ডরের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube