রবিবার সকাল থেকেি আকাশের মুখ ভার । একাধিক জেলায় শুরু হয় ঝড়-বৃষ্টি । ইতিমধ্যেই বজ্রাঘাতে মৃত্যু ২ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ।
রবিবার সকালে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে পূর্ব বর্ধমান জেলায় বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির । মৃত ব্যক্তির নাম ভিম কর, তাঁর বয়স হয়েছিল ৫১ বছর । স্থানীয় সূত্রে জানা যায় তাঁর বাড়ি মেমারি থানার পাল্লা ২ নম্বর ক্যাম্প এলাকায় ।
এই ঘটনায় মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৬টা নাগাদ হঠাৎই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি । পাল্লা দিয়ে শুরু হয় বজ্রপাতও । তখনই মাঠে গরু আনতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে ।
অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার বর্ণবেড়িয়ায় মাঠে চাষের কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় এক কৃষকের । মৃতের নাম নেপাল হালদার, তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর ।
জানা যায় ঝড় বৃষ্টির সময় তিনি মাঠে কাজ করছিলেন । সেখানেই বজ্রাঘাতে তিনি লুটিয়ে পড়েন । তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
পাশাপাশি, হুগলীর তারকেশ্বরের পিয়াসাড়া এলাকায় বাজ পড়ে মৃত্যু হল আরও এক যুবকের । মৃত যুবক ২৬ বছর বয়সী লক্ষণ মালিক । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে জমিতে কৃষিকাজ করছিলেন ওই যুবক । হঠাৎই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি ।
সেই বজ্রপাতে গুরতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুবক । পরিবারের লোকজন ও স্থানীয়রা তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল ভর্তি করেন তাঁকে । কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন । ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

