আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস আগেই ছিল । রবিবার সকাল থেকেই কলকাতার শহর জুড়ে মেঘলা আকাশ । বেলা বাড়তেই শুরু হয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি । বেলা ১২:৫৫ নাগাদ ধর্মতলায় মেট্রো মলের উপরে বজ্রপাত হয় ।
বজ্রপাতের জেরে উঁচু পিলারের একাংশে ফাটল ধরে । এদিন মলের উপরের পিলার থেকে পাথরের টুকরো পড়ে রাস্তার উপরে । তবে হতাহতের কোনও খবর নেই বলে শোনা যাচ্ছে । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কলকাতা পৌরসভার অনুসন্ধানকারী একটি দল । তাঁদের সঙ্গে ছিল কলকাতা পুলিশ । পুরো বিষয়টা তাঁরা খতিয়ে দেখছেন বলে জানা যায় ।
এদিনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বিকট আওয়াজের জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় পথ চলতি মানুষও ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

