প্রধানমন্ত্রীর সফরের আগেই বানারহাটে চা-শ্রমিকদের বিক্ষোভ!

একদিকে যখন প্রধানমন্ত্রী সভা করতে আসছেন জলপাইগুড়ি জেলায় ঠিক সেই মুহূর্তে ধূপগুড়ি মহকুমার বানারহাট এলাকায় চা – শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে ভারত ভুটানগামী আন্তর্জাতিক সড়ক অবরোধ করে চলল বিক্ষোভ । কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চা বাগান নিউ ডুয়ার্স।

রবিবার সকাল ৮টা থেকে এদিন চা – বাগানের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বকেয়ার দাবিতে আন্তর্জাতিক সড়ক অবরোধ করে রীতিমত সড়কের ওপর বসে বিক্ষোভ দেখতে শুরু করেন শ্রমিকরা । প্রধানমন্ত্রীর সরফের ঠিক কয়ের ঘণ্টা আগে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চা – বাগান শ্রমিকরা এভাবে রাস্তায় বসে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করার রীতিমত চাপে পড়তে হল গেরুয়া শিবিরকে ।

আন্দোলনকারীদের দাবি , প্রায় সাত সপ্তাহ ধরে কাজ করে কোন বেতন পাচ্ছেন না তাঁরা ।তাই বকেয়া বেতনের দাবিতে এদিন সকাল থেকেই কাজে যোগ না দিয়ে একে একে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বকেয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন । ঘটনাস্থলে রয়েছে বানারহাট থানার পুলিশ বাহিনী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube